সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা

প্রতিনিধি / সিলেট ::

 

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা করা হয়েছে। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। রোববার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

জানা যায়, শনিবার (২০ জুন) রাত থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। আর এসময় ভারতেও প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শুরু হয়েছে পাহাড়ি ঢল। যার কারণে এখন সাদাপাথর পর্যটনকেন্দ্র পানিতে তলিয়ে গেছে। সাথে সেখানে থাকা ভাসমান দোকানপাটও পানিতে তলিয়ে গেছে। সেখানে থাকা লকার, চেয়ার, কসমেটিক্স পণ্য ও অনেক দোকানের আসবাবপত্র এই ঢলের পানিতে হারিয়ে গেছে। প্রতি বছরই পাহাড়ি ঢল নামলে এমন পরিস্থিতির তৈরি হয়। যার কারণে রোববার সকাল থেকে কোনো নৌকা খেয়াঘাট থেকে ছেড়ে সাদাপাথর পর্যটনকেন্দ্রে যায় নি। তবে সর্বশেষ শনিবার সেখানে পর্যটকেরা গিয়ে ছিলেন। রোববার পাথ স্পট ডুবে যাওয়ায় উপজেলা প্রশাসন থেকে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে সাদাপাথর পর্যটনকেন্দ্র।

 

এদিকে সাদাপাথর কেন্দ্রিক নৌকা, খাবার হোটেল, দোকানপাট ও পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত শতাধিক পরিবার বর্তমানে আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে পর্যটকদের আগমন বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে পর্যটকশূন্য হযে পড়েছে এলাকা। ফলে দৈনন্দিন আয়- রোজগার বন্ধ হয়ে গেছে।

 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথরে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে। ¯্রােত কমে গেলে এবং আবহাওয়া স্থিতিশীল হলে পুণরায় পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930