সিলেট আসছেন মন্ত্রী মুক্তাদির, মাজার নিয়ে করবেন বৈঠক

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

সিলেট আসছেন মন্ত্রী মুক্তাদির, মাজার নিয়ে করবেন বৈঠক

লন্ডন বাংলা ডেস্ক ::

 

একদিনের সফরে মঙ্গলবার (২৩ জুন) সিলেট আসছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি সিলেটের মাজারগুলোর ব্যবস্থাপনা নিয়ে বৈঠকসহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

 

তার একান্ত সচিব ফখরুদ্দিন আহামেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মঙ্গলবার দুপুর দেড়টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। দুপুর আড়াইটার দিকে তিনি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলায় ২০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।

 

বিকাল ৩টায় তিনি সিলেট সার্কিট হাউজ মিলনায়তনে জেলার ঐতিহ্যবাহী মাজারগুলোর ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন সংক্রান্ত সভায় যোগ দিবেন।

বিকেল সাড়ে ৪টায় তিনি একই মিলনায়তনে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

 

বিকাল সাড়ে ৫টায় তিনি সিলেট সদর উপজেলা প্রশাসন প্রাঙ্গণে এ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।

 

তিনি রাত সাড়ে ৯টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930