ওসমানীনগরে চুরির অভিযোগে ৬ যুবক আটক

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬

ওসমানীনগরে চুরির অভিযোগে ৬ যুবক আটক

ওসমানীনগর/ প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে মোটরসাইকেল ও পিকআপ চুরির অভিযোগে ছয় যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) দুপুরে ওসমানীনগর উপজেলার  তাজপুর বাজার এলাকায় সন্দেহভাজন ছয় যুবককে আটক করেন এলাকাবাসী।পরে তাদের থানা পুলিশের হাতে হস্থান্ত করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন— উপেজেলার নিজ করনী গ্রামের নুরু মিয়ার পুত্র মিটন মিয়া(২৮) পুরকায়স্তপাড়া গ্রামের মজনু  মিয়ার পুত্র নয়ন মিয়া, গ্রামতলা দাসপাড়া গ্রামের জুয়েল মিয়ার পুত্র ফেরদৌস মিয়া (২২),  একই গ্রামের সালেক মিয়ার পুত্র আসাদ মিয়া (২২), শসারকান্দি গ্রামের অকশাদ আলীর পুত্র  সাইফুল ইসলাম (২৩), বালাগঞ্জ উপজেলার রূপাপুর গ্রামের লুৎফুর মিয়ার পুত্র শাহিন মিয়া (২৭)।

 

দীর্ঘদিন ধরে তাজপুর বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল ও পিকআপ চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত ছিল। সাম্প্রতিক কয়েকটি ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনদের শনাক্ত করার পর মঙ্গলবার তাদের আটক করা হয় বলে জানা গেছে।

 

আটক ব্যক্তিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন ওসমানীনহর থানার অফিসার ইনচার্জ মুরর্শেদুল আলম ভূইয়া।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31