সিলেটে বাস দুর্ঘ*টনা*য় নিহ/তদের পরিবার পাবে ৫ লাখ, আহ/তরাও পাবেন সহায়তা

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬

সিলেটে বাস দুর্ঘ*টনা*য় নিহ/তদের পরিবার পাবে ৫ লাখ, আহ/তরাও পাবেন সহায়তা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটের ওসমানীনগরের কাশিকাপনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিবার ও আহতদের সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ঘোষণা অনুযায়ী প্রত্যেক নিহতের পরিবার ৫ লাখ টাকা করে পাবে। আর দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারীরা ৩ লাখ ও অন্য আহতরা পাবেন ১ লাখ টাকা করে।

শনিবার সকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে এই সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আর্থিক সহায়তার ঘোষণা দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, বিআরটিএর মাধ্যমে নির্ধারিত একটি ফরম হাসপাতালের পরিচালকের কাছে দেওয়া হয়েছে। ওই ফরম যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার পর সংশ্লিষ্টরা সরকারি অনুদানের টাকা পাবেন।

এদিকে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা কমাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। বিশেষ করে সকালে মহাসড়ক ফাঁকা থাকায় চালকদের বেপরোয়া গতি ও অহেতুক প্রতিযোগিতার বিষয়ে নজরদারি বাড়ানোর কথা জানান তিনি।

প্রসঙ্গত, শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন। নিহতরা সবাই ছিলেন ইউনিক পরিবহনের যাত্রী। এ ছাড়া দুই বাসের অন্তত ২৪ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31