সিলেটে যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

প্রকাশিত: 8:47 PM, August 3, 2026

সিলেটে যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

লন্ডন বাংলা ডেস্ক ::

 

জরুরি গ্যাস লাইনের মেরামত কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা এই গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

 

জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি গ্যাস লাইনের মেরামত কাজের কারণে নির্ধারিত সময় পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। মেরামত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত গ্যাস সংযোগ স্বাভাবিক করা হবে।

 

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো- জিন্দাবাজার, তাতিপাড়া, হাওয়াপাড়া এবং আশপাশের এলাকা।

 

এ বিষয়ে গ্রাহকদের অবহিত করতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30