অপরাধ দমন ও কর্মদক্ষতায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই দোয়ারাবাজারের রিফাত

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬

অপরাধ দমন ও কর্মদক্ষতায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই দোয়ারাবাজারের রিফাত
প্রতিনিধি / সুনামগঞ্জ ::
কর্মদক্ষতা, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় কর্মরত এসআই আবদুল্লাহ আল রিফাত।
​সোমবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
​সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্যালোচনা সভায় রেঞ্জের বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
​সভা সূত্রে জানা গেছে, মাসব্যাপী অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার সফল তদন্ত পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার সার্বিক মূল্যায়নে এসআই আবদুল্লাহ আল রিফাতকে সর্বসম্মতিক্রমে শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনীত করা হয়। পরে রেঞ্জ ডিআইজি মো. জিল্লুর রহমান তাঁর হাতে সম্মাননা সনদ তুলে দেন এবং ভবিষ্যতেও একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে জনসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
​উল্লেখ্য, দোয়ারাবাজার থানায় যোগদানের পর থেকেই এসআই আবদুল্লাহ আল রিফাত বিভিন্ন অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষকে দ্রুত পুলিশি সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই অর্জনে দোয়ারাবাজার থানা পুলিশ এবং সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930