দোয়ারাবাজারে নৌকাডুবি: ৩ দিন পর নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: 9:19 PM, August 7, 2026

দোয়ারাবাজারে নৌকাডুবি: ৩ দিন পর নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে নৌকাডুবির তিন দিন পর নিখোঁজ শ্রমিক আনফর মিয়ার (৩০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার ঘাট এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আনফর মিয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের তৈয়ব আলীর ছেলে।

 

গত ৫ আগস্ট রাতে কাজ শেষে ডিঙি নৌকায় বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির স্টিলবডি নৌযানের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। নৌকার সাত শ্রমিকের মধ্যে ছয়জন সাঁতরে পাড়ে উঠলেও আনফর মিয়া নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথ অভিযান চালালেও দুদিন তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে নদীপথে বেপরোয়া নৌযান চলাচল বন্ধ ও নিরাপত্তার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031