জগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

প্রকাশিত: 11:10 PM, August 7, 2026

জগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

 প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রবীণ ইউপি সদস্য মো. তেরা মিয়াকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে ফুসে উঠেছেন গ্রামবাসী। এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একজন সৎ ও সজ্জন মানুষ তেরা মিয়া। সর্বদা হাসিমুখের এই মানুষটি দিনরাত জনসেবায় নিয়োজিত থাকেন। সেই মানুষটিকে জড়িয়ে অপপ্রচারের ঘটনাটি কোন অবস্থায় মেনে নিতে পারছেন না প্রতিবাদী জনতা।

 

প্রতিবাদের অংশ হিসেবে ৭ আগস্ট শুক্রবার বিকেলে স্থানীয় বাগময়না গ্রামে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মো. তেরা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তি সাইফুর রহমান মাখন, আকমল হোসেন, জিয়াউর রহমান, এরশাদ মিয়া প্রমূখ। এ সময় গিয়াস উদ্দিন সারেং, চমক আলী, আবদুল ইজাজ, আমির উদ্দিন, এলেমান মিয়া, নজির উদ্দিন, আবদুর রহিম, মিজাজুল ইসলাম, এনাম মিয়া, স্বপন মিয়াসহ স্থানীয় প্রতিবাদী জনতা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি ইউপি সদস্য তেরা মিয়াকে জড়িয়ে অপপ্রচারের ঘটনাটি আমাদের হৃদয়ে আঘাত হেনেছে। তিনি একজন সৎ এবং সজ্জন মানুষ। তিনি কোন প্রকার অনিয়ম দুর্নীতি করতে পারেন না। এমন মানুষকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার বড় ধরণের ষড়যন্ত্রের শামিল। যা কোন অবস্থায় মেনে নেয়া যায় না।

 

ইউপি সদস্য মো. তেরা মিয়া বলেন, বিগত নির্বাচনে আমার সাথে পরাজিত ব্যক্তি জাকির হোসেন তার লোকদের মিথ্যা তথ্য দিয়ে আমার মানহানি করার লক্ষ্যে অপপ্রচার করেছে। যা গ্রামবাসী মেনে নিতে পারছেন না। ফলে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ২০২৫/২৬ অর্থ বছরে সালুয়া নদী পাওয়ার পাম্প থেকে রাসেলের বাড়ি পর্যন্ত ৪ লাখ টাকার কাজ, রাসেলের বাড়ি থেকে স্বজনশ্রী নয়াপাড়ার সামন পর্যন্ত আরো ৪ লাখ টাকার মাটি কাটার কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া স্বজনশ্রী সড়ক থেকে হিরা মিয়ার বাড়ি পর্যন্ত আরো ২ লাখ টাকার মাটি কাটার কাজ শেষ হয়েছে। এখানে আমি নিজ খরচে জনস্বার্থে অতিরিক্ত কাজও করেছি। যা বর্তমানেও দৃশ্যমান আছে। এসব কাজে নাকি আমি অনিয়ম দুর্নীতি করেছি বলে জাকির হোসেনসহ তার লোকজন মিথ্যা অপপ্রচার চালায়।

 

এতে গ্রামবাসী ক্ষুব্দ হয়ে উঠেছেন। আমি এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনগত মোকাবেলা করবো ইনশাল্লাহ। এদিকে-মানববন্ধনকে সমর্থন করে এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পৃথক ভাবে বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কাজী নজরুল ইসলাম নিজামী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031