সিলেট সীমান্তে বিজিবি জ ব্দ করল বুঙ্গার মালামাল

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬

সিলেট সীমান্তে বিজিবি জ ব্দ করল বুঙ্গার মালামাল

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩৬ লাখ টাকার অবৈধ চোরাচালানের মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮-ব্যাটালিয়ন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

 

বিজিবি জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিলেটের লাফার্জ, সোনালীচেলা, কালাইরাগ, পাথরকোয়ারী, দমদমিয়া, সোনারহাট এবং প্রতাপপুরে অভিযান পরিচালনা করে ৪৮-বিজিবি। এসময় ভারতীয় অবৈধ গরু, জিরা, শাড়ী, কসমেটিকস, গাড়ীর পার্টস, সুপারি, বিড়ি, জুস, ফুচকা এবং নদী হতে অবৈধভাবে বালু, পাথর উত্তোলনে ব্যবহৃত বারকী নৌকা আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৬ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।

 

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930