নবীগঞ্জে ওসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে ওসমানী’র ১০৮ তম জন্ম বার্ষিকী পালন

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

নবীগঞ্জে ওসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে ওসমানী’র ১০৮ তম জন্ম বার্ষিকী পালন

 প্রতিনিধি / নবীগঞ্জ ::

 

বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী’র ১০৮ তম জন্ম বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে ওসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ আছর ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার ব্যস্ততম জনবহুল ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মসজিদের সামনে ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বদরুজ্জামান ছানুর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

উক্ত দোয়া প আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আউশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, আউশকান্দি স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ইকবাল বাহার তালুকদার, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক ও মসজিদের ঈমাম মাওলানা জিয়াউর রহমান মীর সহ আরো অনেকেই।

 

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতির নব নির্বাচিত সভাপতি খালেদ আহমদ জজ, ওসমানী স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক বুলবুল আহমেদ, ফুটবলার সায়েস্তা মিয়া, মুরুব্বি আরজ মিয়া, আফতাব আলী, আরজু মিয়া, আক্কাস মিয়া, হামদু মিয়া, ব্যবসায়ী ফরহাদুজ্জামান নানু, কানু মিয়া, রহমত আলী জ্বালানী, নবীগঞ্জ উপজেলা তালামীযের সহ সভাপতি মো: আব্দুল বাছিদ, ওসমানী স্মৃতি পরিষদের সহ প্রচার সম্পাদক সজিব আহমদ, মান্না আহমেদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, মসজিদ ও মাদ্রাসার শিক্ষক, ঈমাম, মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে মরহুম বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র রুহের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন, মাওলানা মশাহিদ আহমদ কামালী। অনুষ্ঠান শেষে নব নির্বাচিত আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিক সংঘটনের সভাপতি খালেদ আহমেদ জজ-কে ওসমানী স্মৃতি পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।

 

উল্লেখ যে, ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর জন্মস্থান সুনামগঞ্জে জন্ম গ্রহন করেন। তিনির পৈতৃক নিবাস সিলেট জেলার ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নের জালালপাড়া গ্রামে। মরহুম খাঁন বাহাদুর মফিজুর রহমান ও মরহুম সৈয়দা জেবুন্নেসা খাতুন এর পুত্র তিনি। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় লন্ডনের সেন্ট বার্থোলোমিউ হাসপাতালে ইন্তেকাল করেন। ঐতিহাসিক ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি (সর্বাধিনায়ক) হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দূরদর্শী ভূমিকা পালন করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি ১৯৭২ সালে মন্ত্রিসভায় যোগ দিয়ে অভ্যন্তরীণ নৌ-পরিবহন, শিপিং ও বিমান চলাচল মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় হন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930