ওসমানীনগরে সাদিপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী এস.এম. মাসুদ আহমদের সমর্থনে মতবিনিময় সভা

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

ওসমানীনগরে সাদিপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী এস.এম. মাসুদ আহমদের সমর্থনে মতবিনিময় সভা

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস.এম. মাসুদ আহমদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাদিপুর ইউনিয়নের রহমতপুর বাজারে ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কাজল মিয়া।

 

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রবিণ সমাজসেবী আফতাব উদ্দীন। লালন আহমদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস.এম. মাসুদ আহমদ।

 

এসময় বক্তব্য রাখেন, সমাজসেবক আজির উদ্দীন মামুন, শিক্ষক হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, কাইদ আহমদ, লালা মিয়া, বিএনপি নেতা হোসেন রাজা, দিলাল আহমদ, যুবদল নেতা লুকু মিয়া, আব্দুল আজিজসহ অকেকেই।

 

বক্তারা বলেন, এস.এম. মাসুদ আহমদ দীর্ঘদিন ধরে সাদিপুর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। একজন সমাজসেবক ও রাজনৈতিক কর্মী হিসেবে তিনি এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিজ দায়িত্বে সমাধান করে আসছেন।তিনি চেয়ারম্যন হলে এলাকা, ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, নাগরিক সেবা সহ অনেক উন্নয়ন হবে।

 

বক্তারা আরও বলেন, সাদিপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হলে যোগ্য ও সৎ মানুষের নেতৃত্বের প্রয়োজন। এস.এম. মাসুদ আহমদের মধ্যে সেই নেতৃত্বের গুণাবলি রয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করার মাধ্যমে সাদিপুর ইউনিয়নের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে দল-মত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষকে তাঁর পাশে থাকার আহ্বান জানানো হয়।

 

একই সঙ্গে চেয়ারম্যান প্রার্থী এস.এম. মাসুদ আহমদের প্রতি সমর্থন জানিয়ে সহযোগিতার আহ্বান জানান তারা। সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী এস.এম মাসুদ আহদকে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করার জন্য বিএনপির উর্ধতন নেতৃবৃন্দের হস্থক্ষেপ কামনা করেন। মতবিনিময় সভায় ১ ও ২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930