মহামারিতেই সেলেনার ‘ব্রোকেন হার্টস গ্যালারি’

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

মহামারিতেই সেলেনার ‘ব্রোকেন হার্টস গ্যালারি’

বিনোদন ডেস্কঃঃ

বৈশ্বিক এই মহামারিতেই মুক্তি পেতে যাচ্ছে সেলেনা গোমেজের সিনেমা ‘ব্রোকেন হার্টস গ্যালারি’। মার্কিন যুক্তরাষ্ট্রের থিয়েটারগুলো খুলে দেওয়ার প্রস্তুতির মধ্যেই এমন খবর ভক্তদের জানালেন এই মার্কিন অভিনেত্রী ও সংগীতশিল্পী।

 

জানা যায়, নাটালি ক্রিনস্কির রচনা ও পরিচালনায় ছবিটিতে ‘ব্যাড অ্যাডুকেশন’ খ্যাত অভিনেতা জেরাল্ডিন বিশ্বনাথন ও ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজ খ্যাত ডেকার মন্টগোমেরি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া এতে অভিনয় করেছেন উৎকর্ষ অম্বুদকর, মলি গর্ডন, ফিলিপা সু, সুকি ওয়াটার হাউস, আর্তুরো কাস্ত্রো, ইগো নোদিম, টেইলর হিল ও বার্নাডেট পিটারস।

 

এমন জটিল পরিস্থিতিতেও ছবিটি বিশ্বব্যাপী প্রচারের সম্পূর্ণ স্বত্ব পেয়েছেন লেখিকা-পরিচালক নাটালি ক্রিনস্কি। এই ছবির মাধ্যমেই প্রযোজক থেকে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। ছবিটি কানাডায় সম্প্রচার করবে অ্যালিভেশন পিকচার্স। ছবির প্রযোজক সেলেনা গোমেজ বলেন,

 

‘নারী লেখক ও পরিচালকদের আরও বেশি জরুরি। নাটালি আশ্চর্যজনক প্রতিভা ও তার অভিষেকের ছবির অংশ হতে পেরে আমি খুব আনন্দিত।’ মার্কিন সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়।

Spread the love

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930