যুক্তরাজ্য মহিলা দলের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

যুক্তরাজ্য মহিলা দলের খাদ্য সামগ্রী বিতরণ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

পূর্ব লন্ডনের নিউহাম কাউন্সিলের উডগ্রেঞ্জ ব্যাপটিস্ট চার্চ ফুড ব্যাংকে অসহায় ও দুদর্শাগ্রস্থ মানুষের জন্য জরুরী খাদ্য সামগ্রী বিতরন করেছে জাতীয়তাবাদী জাতীয়তাবাদী মহিলা দল যুক্তরাজ্য শাখা। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভার শুরুর পর থেকে দেশে বিদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে ত্রান সামগ্রী করে যাচ্ছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে যুক্তরাজ্য মহিলা দলের উদ্যোগে ১৮ জুলাই শনিবার খাদ্য সামগ্রী উক্ত ফুড ব্যাংকের সংশ্লিস্ট কর্মকর্তার কাছে তুলে দেয়া হয়।

 

মহিলা দলের আহবায়ক ফেরদৌস রহমানের নেতৃত্বে খাদ্য বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, কাউন্সিলার আয়শা চৌধুরী, গ্রীন স্ট্রিট লেবার পার্টির সেক্রেটারী জুনেদ আলী, মহিলা দল নেত্রী রিতু রহমান, জাহানারা আক্তার সিমলা, রেখা হুমায়ুন, রেহেনা ইসলাম সুমি, সাম্মি হুদা, আসমা জামান, আসমা আক্তার সাথী, নিলা হোসেন, জেসমিন, কাকলি, রুনা আক্তার।

 

এদিকে খাদ্য বিতরনী অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সে যোগদেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা কামাল। এসময় তিনি প্রবাসে করোনা মহামারির সময়ে অসহায়দের পাশে থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930