সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের কটালপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি হাজী আব্দুল কুদ্দুছকে সভাপতি হাফিজ আব্দুল মোহিতকে সাধারণ সম্পাদক ও মোঃ সাবুল আহমদকে কোষাধ্যক্ষ করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
জানা গেছে, ১৯৮৭ সালে স্থানীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত কটালপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা প্রায় ৩৯ বছর ধরে এই অঞ্চলে ইসলামী শিক্ষার প্রসারে কাজ করে আসছে। ২০২৪ সাল থেকে মাদ্রাসাটিতে আবাসিক ব্যবস্থা চালু করা হয়।
বর্তমানে মাদ্রাসায় ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী আবাসিক ভাবে সম্পর্ন বিনা খরছে এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহন করতে পারবেন। তাই আগ্রহীদেরও মাদ্রাসা কতৃপক্ষের সাথে যোগাযোগের আবহবান জানিয়েছেন কটালপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নব গঠিত পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল কুদ্দুছ।