হরমুজ প্রণালিকে ফের ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬

হরমুজ প্রণালিকে ফের ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক ::

 

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে আবারও যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে অঞ্চলটির একটি মানচিত্র প্রকাশ করে তিনি এ দাবি পুনর্ব্যক্ত করেন। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ট্রাম্পের শেয়ার করা ছবিতে হরমুজ প্রণালিকে গোল করে চিহ্নিত করা হয়েছে। ছবিটির ওপরে লেখা ছিল, ‘নতুন মার্কিন ভূখণ্ড’। তবে এবার ছবিটির সঙ্গে কোনো ক্যাপশন বা অতিরিক্ত মন্তব্য করেননি তিনি।

 

গত এক সপ্তাহে এটি দ্বিতীয়বারের মতো ট্রাম্প একই ছবি প্রকাশ করলেন। এর আগে শুক্রবার দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময়ও তিনি হরমুজ প্রণালি নিয়ে একই ধরনের দাবি করেন।

সেখানে ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে আমি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দেখছি।’

 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিকভাবে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহন করা হয়। ইরান ও ওমানের মধ্যবর্তী এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে।

 

ট্রাম্পের সর্বশেষ পোস্ট এমন এক সময়ে এসেছে, যখন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান এর আগে অনুমতি ছাড়া তেলবাহী জাহাজ চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

 

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ট্রাম্পের দাবি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে পোস্টে ট্রাম্প এ দাবির কোনো আইনি বা কূটনৈতিক ভিত্তি ব্যাখ্যা করেননি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31