ওসমানীনগরে দুই ট্রাকের সংঘর্ষে আহত ২ (ভিডিও)

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

ওসমানীনগরে দুই ট্রাকের সংঘর্ষে আহত ২ (ভিডিও)

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে আরেকটি ট্রাকের ধাক্কায় ২জন আহত হয়েছেন। আজ রবিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ইলাশপুর নামস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন- গোয়াইনঘাট থানার ট্রাক ড্রাইভার মজিদ মিয়া ও জকিগঞ্জ থানার হেলপার ময়না মিয়া ।

 

https://www.facebook.com/112031790554159/videos/584008692755092

 

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর জামে মসজিদের পাশে সিলেটমুখি দাড়িয়ে থাকা একটি ট্রাককে একই দিকে যাওয়া অপর আরেকটি ট্রাক পেছন দিকে ধাক্কা দিলে ঐ ট্রাকের ড্রাইভার ও হেলপার আহত হন ।খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগীতায় তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।

 

ওসমানীনগর ফায়ার ষ্টেশনের ফায়ার ফাইটার মো: জাহির হোসেন দূঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দাড়িয়ে থাকা ট্রাকের ভেতর কেউ ছিলনা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031