সুনামগঞ্জে যা আটক করলো বিজিবি

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

সুনামগঞ্জে যা আটক করলো বিজিবি

লন্ডন বাংলা ডেস্ক::

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তে চোরাচালানের ১২টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। আটককৃত ১২টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ১১ লাখ ২০ হাজার টাকা।

 

 

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮-ব্যাটালিয়নের সদস্যরা বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপি এলাকার দক্ষিণ কলোনি থেকে ভারতীয় গরুগুলো আটক করে।

 

বিজিবি জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তে বিজিবির সুনামগঞ্জ ২৮-ব্যাটালিয়নের অভিযানে চোরাচালানের ভারতীয় অবৈধ ১২টি গরু আটক করা হয়। এসময় অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি। আটককৃত ১২টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ১১ লাখ ২০ হাজার টাকা।

 

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ‘বাঁশতলা সীমান্ত এলাকা থেকে ১২টি ভারতীয় গরু আটক করা হয়েছে। গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।’

Spread the love