সিলেট ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেটসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৮২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৩৩ জন রয়েছে।
শুক্রবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, অভিযানে গ্রেফতারের পাশাপাশি একটি রিভলবার, একটি ১২ বোর একনলা বন্দুক, একটি এলজি বন্দুক, একটি পিস্তল, একটি জি-৩ রাইফেল, একটি এমএ-১ রাইফেল, একটি এলএম-১৬ রাইফেল, একটি দেশীয় এলজি, একটি পাইপগান, ৯টি ম্যাগজিন, সাত রাউন্ড কার্তুজ, ৫১১ রাউন্ড গুলি, তিনটি চাপাতি ও দু’টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।