সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
যুক্তরাজ্য যুবদল নেতা ও ওসমানীনগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্র নেতা যুক্তরাজ্য প্রবাসী কবির খাঁনের স্বদেশ গমন উপলক্ষে উপজেলা যুবলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার উত্তর গোয়ালাবাজার থেকে একটি মিছিল সহকারে কবির খাঁনকে স্বাগত জানিয়ে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে এক পথ সভায় মিলিত হন নেতাকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি।
উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম রেজনের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মন্নান বক্স, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মুফাজ্জল আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা সেচ্চা সেবক দলের আহবায়ক রকিব আলী, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক খালেদ হুসাইন, সাংগঠনিক সম্পাদক অয়েছ আহমদ, উপজেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক রাজু আহমদ রাজ, আহবায়ক কমিটির সদস্য মুক্তাধির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পাবেল আহমদ মিঠু, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক জুনাইদ হোসেন সদস্য সচিব নেতা ইলিয়াছ আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামীলীগের আমলে হামলা মামলা ও নানা নির্যাতনের স্বীকার হয়ে দেশ ছাড়ের যুবদল নেতা কবির খাঁন। প্রবাস জীবনেও জাতীয়তাবাদি আদর্শ লালন করে যুক্তরাজ্য যুবদলের সাথে সম্পৃক্ত হয়ে দলের দূর্দিনের কাজ করছেন নিরবে। ছাত্রজনতার আন্দেলনে প্রবাসে থেকেও নানা ভাবে স্বৈরাচার আন্দেলনে বেগবান করতে রেখেছেন অগ্রনী ভূমিকা। সেই লক্ষ বজায় রেখে আগামী সংসদ নির্বাচনে সিলেট০২ আসনে নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদির লুনার বিজয় নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তারা।
সভা শেষে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী কবির খাঁকে সংবর্ধনা প্রদান করেন নেতাকর্মীরা।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি,যুবদল, সেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ সংগঠনের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |