ধর্মপাশায় খাদ্য গুদামে ধানও চাল সংগ্রহের শুভ উদ্ভোদন

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫

ধর্মপাশায় খাদ্য গুদামে ধানও চাল সংগ্রহের শুভ উদ্ভোদন

প্রতিনিধি /সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা খাদ্যগুদামে ২০২৫-২৬ অর্থ বছরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

 

 

ধর্মপাশা উপজেলা খাদ্য বিভাগ এর আয়োজন করে। মঙ্গলবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনোও জনি রায়।

 

 

 

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, সংশ্লিষ্ট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদ রাসেল, উপ-খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য কবির আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার হোসেন, মিলার আব্দুল কুদ্দুস প্রমুখ। প্রথম দিনে একজন কৃষকের তিন টন ধান সংগ্রহ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31