ওসমানীনগরে কুরুয়া এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউকের দোয়া মাহফিল

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫

ওসমানীনগরে কুরুয়া এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউকের দোয়া মাহফিল

প্রতিনিধি / ওসমানীনগর ::

 

সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া প্রাইমারী এন্ড হাই স্কুল এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউকে’র উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করেছে।

 

 

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কুরুয়া হাই স্কুলের কবির মিঞা মেমোরিয়াল ভবনে আয়োজিত এ দোয়া মাহফিলে বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে সার্বিকভাবে সহযোগিতা কারী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম আব্দুল মছব্বির মছু, এখলাছুর রহমান, জামাদুল ইসলাম জামাল, মুজিবুর রহমানসহ প্রয়াত সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়।

 

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান ও সাবেক শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসীর অংশগ্রহণে এক হৃদয়স্পর্শী মিলনমেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ।

বক্তারা তাদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, প্রয়াত এসব মানুষ ছিলেন শিক্ষার পৃষ্ঠপোষক, এলাকার উন্নয়নকামী নিরলস পরিশ্রমী ব্যক্তিত্ব। তাদের অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নতুন প্রজন্ম।

 

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আলহাজ্ব হিরন মিয়া। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আলী আকবরের সঞ্চালনায় শুরু হওয়া আলোচনা সভায় বক্তারা প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের মানবিক উদ্যোগ, শিক্ষা উন্নয়ন এবং সামাজিক কাজে অবদানের প্রশংসা করেন।

 

 

তারা বলেন, কুরুয়া প্রাইমারী এন্ড হাইস্কুল এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউকে প্রতিষ্টালগ্ন থেকে এলাকার দূর্যোগ, অসহায়দের সহায়তা, দারিদ্র বিমোচান, চিকিৎসা সহায়তা পৃথক বিদ্যালের সার্বিক উন্নয়ন সহযোগীতায় এই পর্যন্ত সাড়ে ২৩ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে। এবং তা আরো ব্যাপক আকারে অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।

এসময় এক্স স্টুডেন্ড কাউন্সিল ইউকের সভাপতি আনহার আলী, সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, কোষাধ্যক্ষ সানুর আহমদসহ সংগঠনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে অতিথিরা বলেন, প্রবাসী এক্স স্টুডেন্টদের উদ্যোগ আজ এলাকার শিক্ষা অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। তাদের আন্তরিক সহযোগিতা ও উদ্যোগ স্থানীয় শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর জন্য অনুপ্রেরণার উৎস।

 

 

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউকের অ্যাডভাইজার, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুস শুকুর, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ফয়জুল ইসলাম মাসুক,  কুরুয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আখতার আলী, সমাজসেবী আশিকুর রহমান,  আব্দুল মতিন জায়গীদার, সেবুল আহমদ, ফ্রান্স প্রবাসী ফরহাদ আহমদ তালুকদার, কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা সুলতানা, ওসমানীনগর আনসার ভিডিপি অফিসার সাইফুল ইসলাম, কুরুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা বেগম এবং সমাজসেবী ইকরামুল ইসলাম শাকিব।

বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং এলাকায় সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে প্রবাসী নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউকের সকল মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচির প্রতি দৃঢ় সমর্থন জানান।

 

 

এতে প্রয়াত ও দেশ-বিদেশেঅবস্থানরত বর্তমান ও প্রাক্তন শিক্ষক  শিক্ষার্থী, দাতা সদস্য, এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন কুরুয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান সালেহী।

 

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031