সুনামগঞ্জে আ. লীগের ৩ জন গ্রেফতার

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

সুনামগঞ্জে আ. লীগের ৩ জন গ্রেফতার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সুনামগঞ্জের ছাতক উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ছাতক থানা এলাকা থেকে গ্রেফতার দেখিয়ে তাদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

 

 

গ্রেফতারকৃতরা হলেন- ছাতক উপজেলার ১১নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে শামীম আহমদ (৫৪)। তিনি গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। অপর দু’জন হলেন ১৩নং ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামের শাবাজ মিয়ার ছেলে মো. রুমেল আহমদ (৩০), যিনি ভাতগাঁও ইউনিয়ন পরিষদ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই উপজেলার পাথারীপুর গ্রামের কাফরুল মিয়ার ছেলে কাজল মিয়া।

 

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজি, সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং বিশেষ ক্ষমতা আইনের আওতায় একাধিক অভিযোগ রয়েছে। ছাতক থানায় দায়েরকৃত এফআইআর নং–২৮, জি.আর. নং–২১৬ (তারিখ: ২২ জুলাই ২০২৫) অনুযায়ী The Special Powers Act, 1974-এর ১৫(৩)/২৫০ ধারায় দায়ের হওয়া মামলার তদন্তে তাদের আসামি হিসেবে শনাক্ত করা হয়।

 

 

 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত তিনজনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31