বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী‘র শোক 

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী‘র শোক 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী।

যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা ও বেদনা কখনোই পূরণ হবে না। তিনি গণতন্ত্রের জন্য নিজের জীবন, সন্তান ও পরিবার ত্যাগ করা এক বিশ্ব নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

 

বেগম জিয়া আমাদের মাঝে নেই। কিন্তু তিনি মানুষের অন্তরে আছেন। গণতন্ত্রের মা হিসেবে খেতাব পেয়েছেন। তিনি বিশ্বব্যাপী গণতন্ত্রকামী মানুষের নেত্রী হিসেবে সব দলমতের ঊর্ধ্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন।

 

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। তিনি দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা শ্রদ্ধার সঙ্গে তাঁর আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের শোকাহত সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।

 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31