বাগেরহাটের ফকিরহাটে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

প্রতিনিধি /  বাগেরহাট ::

 

‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ এ স্লোগান নিয়ে ভোটের গাড়ি এখন বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রয়েছে।

 

 

শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন বিষয়ক প্রচার প্রচারণার জন্য গাড়িটি জেলার উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ মাঠে পৌঁছায়। ভ্রাম্যমাণ এ ভোটের গাড়িতে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি করা পাঁচটি পিভিসির মাধ্যমে তুলে ধরা হচ্ছে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা, তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস।

 

 

 

এর মাধ্যমে সাধারণ মানুষকে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে সচেতন করা হচ্ছে। এতে গণভোট, সংসদ নির্বাচন ও ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এ গাড়িটি কোন প্রার্থীর বিষয়ে প্রচার করছে না।

 

 

 

ফকিরহাটে ভোটের গাড়ির এ প্রচারণা দিনভর সদর ইউনিয়নের ডাকবাংলো মোড়, ফলতিতা বাজার সহ বিভিন্ন স্থানে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে প্রচার চালায়।

 

 

 

এসময় ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ সহ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031