সিলেট ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৬
লন্ডন বাংলা ডেস্কঃঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসন সিলেট-২ আসনে বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদি লুনার ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিতে কাজ করতে দীর্ঘ ১০ বছর পর দেশে আসছেন যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমদ।
আগামী ৩১ জানুয়ারী শনিবার যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী বিমানবন্ধরে একটি ফ্লাইটে অবতরণ করবেন তিনি। এর আগে ধাপে ধাপে যুক্তরাজ্য যুবদলের একাধিক নেতাকর্মী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতিকের পক্ষে কাজ করতে দেশে ফিরেছেন। দেশে এসে তিনি বিভিন্ন সভা সমাবেশ ও প্রচারণায় অংশগ্রহন করবেন যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমদ।
এক বার্তায় যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক প্রবাসী কমিউনিটি নেতা শিপন আহমদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে যুক্তরাজ্য যুবদলের একাধিক নেতাকর্মী ইতোমধ্যে নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজ করার লক্ষ্যে স্বদেশ গমন করেছেন। এই ধারাবাহিকতায় সিলেট-২ আসনে সাবেক সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনার বিজয় নিশ্চিত করতে তিনি নিজেও দেশে ফিরবেন।
দলীয় কার্যক্রমে অংশ গ্রহনের পাশাপাশি তাহসিনা রুশদী লুনার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনী কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রমে অংশ গ্রহনের মাধ্যমে জনগণের ভালোবাসা ও সমর্থনে ধানের শীষের বিজয় অর্জন সম্ভব। দেশের মানুষ দেড়যুগ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারুণ্যের প্রথম ভোট হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য। তারুণ্যের প্রথম ভোট হবে, উন্নয়নের দেশ গড়ার ভোট।