পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

লন্ডন বাংলা ডেস্ক ::

 

হবিগঞ্জের লাখাইয়ে দোকান বাকির পাওনা টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের জালাল মিয়ার দোকান থেকে রসম আলী বাকিতে মালামাল ক্রয় করেন। পরে দোকানদার পাওনা টাকা চাইলে তাদের দু’জনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। দোকানদার জালাল মিয়া দাবি করেন, তার কাছে ১৮৫ টাকা পাওনা রয়েছে।

অন্যদিকে ক্রেতা রসম আলী বলেন, তিনি মাত্র ৩০ টাকা দেনা আছেন। এ বিষয়কে কেন্দ্র করে প্রথমে দুজনের মধ্যে বাগ্বিতÐা হয়। পরে বিষয়টি উভয় পক্ষের স্বজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন আহত হন।

 

আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানান, পাওনা টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31