জুড়ীতে নিজ বাড়ীর পাশের জমি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: 3:08 PM, February 1, 2020

জুড়ীতে নিজ বাড়ীর পাশের  জমি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি/ মৌলভীবাজার ::

 

মৌলভীবাজার জেলার জুড়ীতে নিজ বাড়ীর পাশের একটি জমি থেকে বদরী যাদব (৪৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানের নিজ লাইন এলাকার বাসিন্দা পলটু যাদবের পুত্র। শনিবার সকালে নিজ বাড়ীর পাশের একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বদরী যাদব শুক্রবার রাত ৮টায় বাড়ীতে সদাই দিয়ে বের হলে  আর বাড়িতে ফিরে যাননি। শনিবার সকাল ৮টায় বাড়ীর পাশে জমিতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

 

খবর পেয়ে জুড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেছে।

 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, লাশের মাথা, মুখ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমকি ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30