বালাগঞ্জে দুই প্রবাসী আওয়ামীলীগ নেতা সংবর্ধিত

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

বালাগঞ্জে দুই প্রবাসী আওয়ামীলীগ নেতা সংবর্ধিত

 

প্রতিনিধি/বালাগঞ্জঃঃ

সিলেটের বালাগঞ্জে দুই প্রবাসী আওয়ামীলীগ নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মুসলিমাবাদ গ্রামে পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলকু। সংবর্ধিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি রোম মহানগরআওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওলিউর তালুকদার ও যুক্তরাজ্য প্রবাসী কামরান আহমদ বেগ। এসময় আরো উপস্থিত ছিলেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল হক বাবু তালুকদার, সহ সভাপতি আজমল বেগ, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল মনাফ বুরু, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান বুলবুল, পূর্বগৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, যুবলীগ নেতা মির্জা রাসেল, ছাত্রলীগ নেতা শাহ আলম, রাসেল তালুকদার, লিকছন বেগ, শিপন তালুকদার, জাহেদ তালুকদার, কয়ছর আহমদ, সালমান বেগ প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031