নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার:বাদীর বাড়িতে হামলা

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার:বাদীর বাড়িতে হামলা

মো;আশাদুর রহমানঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় হত্যা মামলার আসামিকে পুলিশ গ্রেপ্তার করায় বাদীর বাড়িতে হামলা চালিয়ে পরিবারের লোকজনকে কুপিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মামলার বাদীর ছোট ভাই কলেজছাত্রকে কুপিয়ে হাতের কবজি দ্বিখণ্ডিত করে ফেলে তারা। এ ঘটনায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) হামলাকারীদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। সন্ত্রাসীদের ভয়ে পুলিশ মামলা করতে সাহস পাচ্ছে না।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে আট বছর আগে খুন হন রব মিয়া। এ ঘটনায় মামলা করেন নিহতের ছেলে মাঈন উদ্দিন। শনিবার ওই মামলার এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে ১৫-১৬ জনের ছাত্রলীগের একদল নেতাকর্মী বাদীর বাড়িতে হামলা চালায়। এ সময় মামলার বাদী মাঈন উদ্দিনের ঘরে ঢুকে মাঈন উদ্দিন, তার স্ত্রী, ছোট ভাই মোহাম্মদ রনি ও মা জাহানারা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এলোপাতাড়ি কোপানোর সময় বাদীর ছোট ভাই কলেজছাত্র রনির মাথায় গুরুতর আঘাত ও বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে আতঙ্কে রয়েছে নিহত রব মিয়ার পরিবার। ঘটনা অস্বীকার করে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না।

 

 

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, হত্যা মামলার আসামিকে পুলিশ গ্রেপ্তার করায় বাদীর বাড়িতে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031