ডিসি অফিসের নিচ থেকে গাড়ী চুরি, অবশেষে দুই চুর আটক

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

ডিসি অফিসের নিচ থেকে গাড়ী চুরি, অবশেষে দুই চুর আটক

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

গত ১৭ ফেব্রুয়ারি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ থেকে নগরীর কুয়ারপাড়ের নিরাপদ দাশ পিংকুর একটি প্রাভেটকার চুরি হয়। ছাই রংয়ের এই প্রাইভেটকার (রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ- ১৩-৭৭৮৫) চুরি হওয়ার পর পিংকু বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।  নং-৪৫ তারিখ-২৩/০২/২০২০।

 

মামলার পরপরই পুলিশ নামে গাড়ী উদ্ধার অভিযানে। কোতোয়ালী মডেল থানার ওসি সেলিম মিয়ার নির্দেশনায় এসআই মোঃ ইবাদুল্লাহ ও এএসআই মোঃ নোমান মিয়া একদল চৌকশ পুলিশ বিশেষ অভিযান পরিচালনা শুরু করে।

 

অবশেষে আজ সোমবার মৌলভীবাজারেরে শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে সিলেট কোতোয়ালী থানা পুলিশ গাড়ী চোরাচালান চক্রের চিহ্নিত দুই চোরকে আটক করেছে। তাদের কাছ থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকারও উদ্ধার করেছে। আটককৃতরা হল হবিগঞ্জ সদরের গোপাইয়া এলাকার ধুলিয়ারখাল গ্রামের মৃত সুরত আলীর ছেলে শাহিন মিয়া(৩৫) ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে জিলু মিয়া(২৯)।

আজ সোমবার ২ চোরসহ গাড়ীটি শ্রীমঙ্গলের লছনা বাজার সংলগ্ন সাতগাঁও চা বাগানের সামনে থেকে উদ্ধার করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930