সিলেট ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১
বিনোদন ডেস্কঃঃ
করোনায় আক্রান্ত হয়ে জনপ্রিয় টিভি অভিনেতা সাজু খাদেমের মা তহুরুন্নেসা মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। অভিনেতার মায়ের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে অভিনয় শিল্পী সংঘ।
সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তহুরুন্নেসা। সর্বশেষ তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।সাজু খাদেমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় তার মাকে সমাহিত করা হবে বলে জানান তিনি।