সিলেটে তুমুল সংঘর্ষে যুবক নি হ ত

প্রকাশিত: 5:30 PM, July 28, 2026

সিলেটে তুমুল সংঘর্ষে যুবক নি হ ত

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন সদর উপজেলায় বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত মো. আব্দুল্লাহ (২৫) সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘীরপার গ্রামের ফারুক আহমদ বদুল্লার ছেলে।

 

জানা যায়, সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘীরপার গ্রামের ফারুক আহমদ বদুল্লার পরিবারের সঙ্গে প্রতিবেশী মবশ্বির আলীর পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে বিরোধপূর্ণ একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ওই সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহসহ উভয় পক্ষের নারী-পুরুষসহ আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাত ৮টার দিকে আব্দুল্লাহর মৃত্যু হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবীব জানান, জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30