আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস

লন্ডন বাংলা ডেস্ক ::

 

হবিগঞ্জে গতকাল বুধবার হামলার শিকার হওয়া এনসিপিকর্মী আলিফের এক চোখের দৃষ্টিশক্তি শেষ বলে চিকিৎসকের বরাতে জানালেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ বুধবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান।

সারজিস আলম লেখেন, ‘গতকালকে যখন ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের ১৮ বছরের ছোট ভাই আলিফের চোখে রড দিয়ে আঘাত করে তখন তাকে নিয়ে আমরা কয়েকজন সদর হাসপাতালে ইমিডিয়েট ট্রিটমেন্টের জন্য নিয়ে যাচ্ছিলাম। হাসপাতালের গেইটের সামনে আবার সেই সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করে। আলিফের চোখ দিয়ে অঝোরে রক্ত পড়ছিল। প্রাথমিক ট্রিটমেন্টটাও করানোর সুযোগ দেয়নি ওরা। সাথে সাথে আলিফকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করি।’

 

তিনি লেখেন, ‘একটু আগে কর্তব্যরত ডাক্তারের সাথে কথা হলো। তিনি শুধু দুইটা বাক্য বলেছেন, আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ! দ্রুত ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটালে নিয়ে অপারেশনের ব্যবস্থা করুন।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930