ধর্মপাশায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

ধর্মপাশায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে পাবলিক হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোখ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।

 

অপরদিকে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে ভার্চ্যুয়ালি আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।

 

বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র সরকার, সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. নাজিম উদ্দিন তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মজুমদার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031