নবীগঞ্জে গর্তে মিললো নবজাতকের লা শ

প্রকাশিত: 2:31 PM, January 21, 2024

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি পরগণা দিনারপুরের সদরঘাট এলাকার পরিত্যক্ত গর্ত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট মাঝপাড়া এলাকার একটি গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

পুলিশ জানায়, মাঝপাড়া এলাকার একটি পরিত্যক্ত গর্তে এক নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই সোহাগ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।

 

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, নবজাতকের বয়স ১ থেকে ২ দিন হবে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে জন্মের পরপরই নবজাতকটিকে গর্তে ফেলে রাখা হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30