শিক্ষিত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই: সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা

প্রকাশিত: 7:50 PM, November 1, 2026

শিক্ষিত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই: সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা বলেছেন, মানুষ ইচ্ছা করলেই যেকোনো বয়সে, যেকোনো পরিবেশ ও স্থান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। একটি জ্ঞানভিত্তিক, সচেতন, উন্নত ও শিক্ষিত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার প্রসার এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী গ্রামীণ অবকাঠামোর সার্বিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে গ্রামীণ যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ জনপদের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। রবিবার সিলেটের ওসমানীনগর উপজেলার দারুল উলুম ইসলাহুল বানাত ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবনির্মিত তিনটি ভবন ও মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজে বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের প্রত্যান্ত অঞ্চলে শিক্ষার সুযোগ সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার পাশাপাশি গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তিনি।

রবিবার সকাল ১১টায় উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের দারুল উলুম ইসলাহুল বানাত ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা। পরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী।

দুপুর দুইটার দিকে উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজে বন্যা আশওয়কেন্দ্র উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এমপি তাহসিনা রুশদির লুনা।

 

উদ্বোধন পরবর্তী আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ আলী। পৃ

 

থক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা মইনুল হক চৌধুরী, আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সংসদ সদস্যের একান্ত সচিব ময়নুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা চেরাগ আলী,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাহিদুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী সফি, বিএনপি নেতা আব্দুল হাকিম ও কামরুল ইসলাম,ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তচন মিয়া, জেলা যুবদল নেতা রেদওয়ান আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

 

অনুষ্ঠানে কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পরে বিকাল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে ফ্যামেলি কার্ডের প্রশিক্ষনার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ তিনি।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30