ওসমানীনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, নিয়োজিত ৭৩ জন

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

ওসমানীনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, নিয়োজিত ৭৩ জন

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সারা দেশের ন্যায় সিলেটের ওসমানীনগর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ ১২ অক্টোবর (সোমবার) থেকে।

 

প্রাথমিক পর্যায়ে উপজেলার পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজার ও সাদিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে। তথ্য সংগ্রহের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ৬৬ জন তথ্য সংগ্রহকারী ও ৭ জন সুপারভাইজারসহ মোট ৭৩ জনকে।

 

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গত ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ১৪ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজার অংশ নেন। পর্যায়ক্রমে অন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি তথ্য সংগ্রহের কাজ নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

 

এদিকে, তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে সংশ্লিষ্ট ওয়ার্ডের পরিবারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রদানের সময় পরিবারের নারীপ্রধানের নিজের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের পাশাপাশি পরিবারের সব সদস্যের এনআইডির তথ্য প্রস্তুত রাখতে হবে।

 

এ ছাড়া ১৮ বছরের কম বয়সী সদস্যদের জন্মনিবন্ধন সনদের ফটোকপি হাতের কাছে রাখার জন্য বলা হয়েছে। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখা হলে তথ্য সংগ্রহ কার্যক্রম সহজ, দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন ওসমানীনগর উপজেলা সমাজসেবা কার্যালয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031