প্রবাসী ওসমানীনগর ক্রিকেট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি হলেন শিপন আহমদ

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

প্রবাসী ওসমানীনগর ক্রিকেট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি হলেন শিপন আহমদ

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে ক্রিকেটের উন্নয়ন, নতুন প্রতিভা অন্বেষণ এবং উদীয়মান খেলোয়াড়দের বিকাশের লক্ষ্যে প্রবাসী ওসমানীনগর ক্রিকেট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের ২০২৬–২০২৯ মেয়াদের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 

নবগঠিত এ কমিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ক্রিকেটারদের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, নিয়মিত ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন এবং প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে ধরতে কাজ করবে। একই সঙ্গে ওসমানীনগরের ক্রিকেট অঙ্গনকে আরও সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

নতুন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে স্থান পেয়েছেন স্বর্ণালী ক্রিকেট ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়া সংগঠক শিপন আহমদ। দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত শিপন আহমদ ওসমানীনগরের স্থানীয় ক্রিকেটের উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি তরুণ ক্রিকেটারদের জন্য কার্যকর সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন।

 

এক প্রতিক্রিয়ায় শিপন আহমদ বলেন, “ওসমানীনগরে ক্রিকেট প্রতিভার কোনো অভাব নেই। প্রয়োজন শুধু তাদের সঠিকভাবে খুঁজে বের করে প্রশিক্ষণ ও সুযোগের আওতায় নিয়ে আসা। প্রবাসী ওসমানীনগর ক্রিকেট ডেভেলপমেন্ট এসোসিয়েশন শুধু একটি সংগঠন হিসেবে নয়, বরং তরুণ ক্রিকেটারদের স্বপ্ন বাস্তবায়নের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে চায়।”

 

শিপন আহমদ বলেন, “দেশের বাইরে থাকলেও ওসমানীনগরের মাটি ও মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কাজে প্রবাসী ও স্থানীয় ক্রীড়ানুরাগীসহ সবার সহযোগিতা প্রয়োজন।”

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031