ওসমানীনগরে যাত্রীবাহী বাসের সঙ্গে সবজী বোঝাই ট্রাকের সংঘর্ষ

প্রকাশিত: 10:42 PM, October 23, 2026

ওসমানীনগরে যাত্রীবাহী বাসের সঙ্গে সবজী বোঝাই ট্রাকের সংঘর্ষ

 

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মহাসড়কেই উল্টে গেছে সবজী বুঝাই ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলে যায় বাসটি। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকে থাকা একজন সবজী ব্যবসায়ী আহত হয়েছে।

 

স্থানীয়রা আহতকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতে প্রেরণ করে। এসময় মহাসড়কের দুই পাশে দূরপাল্লার যানবাহন আটকা পরে। খবর পেয়ে  শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে নবীগঞ্জগামী সবজী বহনকারী একটি মিনি ট্রাক সমহাড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী এনা পরিবহনের বাসের বাসের সাথে মুখামুখি সংঘর্ষ ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলে যায় মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পরে। এতে দূর্ঘটনায় সবজী ব্যবসায়ী নবীগঞ্জের জিয়াউল  রজমান আহত হন।

 

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031