সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৪
লন্ডন বাংলা ডেস্কঃঃ
রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয় লাভ করেছেন দেশ বিদেশের জনপ্রিয় অনলাইন নিউজ র্পোটাল লন্ডন বাংলা ডটনেট এর রংপুর প্রতিনিধি শরিফা বেগম শিউলী।
তার এই বিজয় অর্জনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লন্ডন বাংলা ডট.নেট এর সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মির্জা আহসাব বেগ ও সম্পাদক মন্ডলীর সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শিপন আহমদ।
সোমবার সকালে এক বার্তায় লন্ডন বাংলা ডট.নেট পরিবারের পক্ষ থেকে রংপুর প্রতিনিধি শরিফা বেগম শিউলীর উত্তরোত্তর সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করেছেন তারা।
এর আগে গত শনিবার রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হন শরিফা বেগম শিউলী। রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির সর্বপ্রথম নারী সভাপতি নির্বাচিত হন শরিফা বেগম শিউলী ।