দূর্লভ ঠাকুরের অলৌকিক মন্দিরে মহোৎসব

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪

দূর্লভ ঠাকুরের অলৌকিক মন্দিরে মহোৎসব

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেট বিভাগের প্রবেশদ্বার শেরপুর বনগাঁও হাসান খালি পাড়ে বিশাল বটবৃক্ষকে ঘিরে অলৌকিক দুর্লভ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী দুর্লভ ঠাকুরের ৪৫তম মহোৎসব। তিন দিন ব্যাপী মহোৎসবে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে অষ্টপ্রহর লালী সংকির্ত্তনের।

 

২৫ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমদ্ভগবদ গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়ে শনিবার দুপুরে সমাপ্ত ঘটবে হবে এই মহোৎসবের। শ্রী কৃষ্ণ লীলা সেবক সংঘের আয়োজনে ও শেরপুর বাজার কমিটির পরিচালনায় আয়োজিত উৎসবে সকল সনাতন ধর্মালম্ভীদের উপস্থিতি কামনা করেছেন উৎসব কমিটির সাধারণ সম্পাদক বাবুল সূত্রধর।

 

 

স্থানীয়রা জানান, প্রতি বছর অনুষ্টিত মহাউৎসব একেশ্বর মেলার ৫০ হাজারেও অধিক মানুষের জনসমাগমের জনশ্রুতি রয়েছে। পঞ্জিকা অনুসারে প্রতিবছর মাঘ মাসের ১১ তারিখ বনগাঁও দুর্লভ ঠাকুরের মন্দিরে অষ্টপ্রহর ব্যপি নাম ও লীলা সংকীর্ত্তন হয়। বিশাল বটবৃক্ষকে ঘিরে অলৌকিক দুর্লভ মন্দির নিয়ে রয়েছে অনেক অজানা কাহীনি।

 

 

স্থানীয় প্রবিণরা জানান, ১৯৭১ সালের ৪ এপ্রিল পাক সেনাদর সহিত মুক্তিযোদ্ধার শেরপুর এ সম্মুখ যুদ্ধের পর আশপাশ এলাকার মানুষ বঠবৃক্ষকে ঘিরে দুর্লভ ঠাকুরের দুর্লভ মন্দিরে আশ্রয় নেয়। পাকবাহিনী মন্দিরটি ধংসের চেষ্টা করেও ব্যার্থ হয়। স্বাধীনতার পরবর্তী সময়ে পাগলা শংকর (লালসাধু) নামক এক সাধক তৎকালীন শেরপুর লঞ্চঘাট আসেন। এরপর তিনি এই এলকায় একটি জাগ্রত মন্দির রয়েছে বলে স্থানীয়দের জানান। স্থানীয় এস. কে বিদ্যা নিকেতনের শিক্ষক কালিপদ দাশ, শুকলাল রবিদাস,বিষ্ণু রাম দাশ, মঈন উদ্দিন ,মিন্টু আচার্য, সুকুমার দাশ, গবিন চাঁদ সুত্রধর, মনোরঞ্জন সরকার, খোকা সুত্রধর ,মহেন্দ্র সুত্রধরসহ এলাকার লোকজন একত্রিত হয়ে সাধুর সহায়তায় শেরপুরের উত্তর পশ্চিম হাসান খালি পারে বনগাঁও নামক স্থানে জঙ্গলাবিষ্ট দুর্লভ ঠাকুরের অলৌকিক মন্দিরের অস্তিত্ব খুঁজে পান।

 

এর দুই বছর পর শেরপুরের হুসেন পুর বিষ্ণু রাম দাশ মন্দিরের রক্ষণা বেক্ষন করার। পরে বিষ্ণু রাম দাশ ও কৃষ্ণলীলা সেবক সংঘের সভাপতি কালীপদ দাশ (মাস্টার )মন্দিরের সেবায়াত নিয়োজিত হন। সেই থেকে অদ্যবদি পর্যন্ত প্রতিবছর মাঘ মাসের ১১ তারিখ বনগাঁও দুর্লভ ঠাকুরের মন্দিরে। অষ্টপ্রহর ব্যপি নাম ও লীলা সংকীর্তনের আয়োজন করা হয়। এতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে ।

 

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031