সিলেটের পাঠকের চুখ এখন অনলাইনে

প্রকাশিত: 12:46 PM, March 26, 2020

সিলেটের পাঠকের চুখ এখন অনলাইনে

লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিলেটে গতকাল বুধবার (২৫ মার্চ) প্রকাশিত হলেও আজ বৃহস্পতিবার থেকে স্থানীয় পত্রিকাগুলোর প্রকাশনা বন্ধ রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হওয়ার আগ পর্যন্ত আপাতত: সিলেটের পত্রিকাগুলো প্রকাশিত হবে না। গত মঙ্গলবার স্থানীয় দৈনিকগুলোর সম্পাদক এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার, গণপরিবহন বন্ধ এবং পত্রিকা বিপণনজনিত সমস্যাসহ উদ্ভূত পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে সিলেটের দৈনিক পত্রিকাসমূহ প্রকাশ আপাতত: বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, এ ঘোষণা আসার পর থেকেই করোনাভাইরাসের আপডেটসহ সব ধরণের সংবাদ পড়তে সিলেটের নিয়মিত খবরপাঠক ও সচেতন ব্যক্তিরা এখন অনলাইনে হুমড়ি খেয়ে পড়ছেন। একে তো অফিস আদালত বন্ধ, পুরো দেশ অঘোষিত ‘লকডাউনের’ পথে- অপরদিকে প্রিন্ট পত্রিকাও বন্ধ। এই অবস্থায় নিয়মিত খবরপিপাসুদের এখন অনলাইন নিউজপোর্টাল এবং প্রিন্ট পত্রিকার অনলাইন ভার্সনগুলোই ভরসা হয়ে পড়েছে সিলেটের।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30