গণপিটুনিতে ডাকাত নিহত

প্রকাশিত: 12:50 PM, March 27, 2024

লন্ডন বাংলা ডেস্কঃঃ

হবিগঞ্জের লাখাই উপজেলায় গণপিটুনিতে হিরাজ মিয়া (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

নিহত ডাকাত হিরাজ মিয়া (৪৫) হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের জজ মিয়ার ছেলে।

 

 

 

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানান, রাত অনুমান ১২টার দিকে ওই স্থানে কয়েকজন ডাকাত মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করছিল। এ সময় গ্রামবাসী ডাকাত দলকে ধাওয়া দেয়। জনতার ধাওয়া খেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও হিরাজ মিয়া জনতার হাতে আটক হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়।
 

 

ওসি আরও জানান, গুরুতর আহত অবস্থায় হিরাজ মিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

তিনি জানান, নিহত হিরাজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে। তার মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে আছে বলেও জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30