শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নগদ অর্থ বিতরন

প্রকাশিত: 3:41 PM, April 7, 2024

শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নগদ অর্থ বিতরন

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জ তিন জেলার মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধা বঞ্চিত দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

শনিরবার (৬ এপ্রিল) মৌলভীবাজার সদর উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে এ নগদ অর্থ বিতরণ করা হয়। এতে ৯ শত পরিবারের মাঝে অর্থ বিতরণ করা হয়।

 

ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সভাপতি প্রভাষক জয়নাল আবেদীন বকুলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ট্রাস্টি এনামুল হোসাইন রিবাক, সমাজসেবি মামুন আহমদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপি শামীম। এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুছা, শিক্ষাবিদ শাহাবুদ্দিন আহমদ, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অরবিন্দ পোদ্দার বাচ্চু, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ট্রাস্টি সৈয়দ সাজিদ উদ্দিন কামরান, সৈয়দ নজরুল বখত, ইউসুফ আহমদ চৌধুরী, সমাজকর্মী অলিউর রহমান, আনছার উদ্দিন সহ আরও অনেকেই।

 

শেষে মৌলভীবাজার সদর, নবীগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ৪২টি গ্রামের ৮৮১টি পরিবারের প্রত্যেক প্রতিনিধির কাছে আসন্ন ঈদ উপলক্ষে নগদ অর্থ এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30