সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২৪
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিলেট -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী খেলাধূলার বিষয়ে আন্তরিক। প্রত্যান্ত অঞ্চল থেকেই বেশির ভাগ খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলায় স্থান পেয়ে গৌরব অর্জন করেন। তাই প্রত্যান্ত অঞ্চলে অত্যাধুনিক খেলার মাঠও থাকার প্রয়োজন। আমি এই বিষয়ে স্থানীয় প্রশাসনে সাথে আলোচনা করেছি। যাতে ওসমানীনগরে একটি খেলার মাঠ তৈরী করা যায়। খেলাধূলা মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখে, তাই যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধূলার বিকল্প নেই।
শনিবার বিকালে ওসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গলচন্ডী নিশি কান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক (চেয়ারম্যানকাপ) ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিগত ১০ বছর এই অঞ্চল খেলাধূলাসহ উন্নয়নে পিছিয়ে ছিলো। এই এলাকার সার্বিক উন্নয়নে আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, ওয়ান বয়েজ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব মল্লিক, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আলাউর রহমান আলা, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, কোষাধক্ষ্য শাহনুরুর রহমান শানুর।
তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের সভাপতিত্বে জুয়েল আহমদ নূর ও আলী হোসেন রানার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি চঞ্চল পাল, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, ইউপি সদস্য খালেদ আহমদ খুকু, তুরণ মিয়া, কবির আহমদ, মাখন মিয়া, ওয়ান বয়েজ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সদস্য, সমর আলী, রসিদ আহমেদ, সিরাজুল ইসলাম, আঙ্গুর মিয়া, মাসসুদ রানা, আবুল মিয়া, দুলাল আহমদ, শাহ ইসমাইল, হাফিজুল ইসলাম, মাহবুব আহমদ, আলী আকবর, জাকির আহমদ, পায়েল মিয়া প্রমুখ।
১ম অরুনোদয় পাল ঝলক (চেয়ারম্যানকাপ) ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় সানজানা ইলিভেন স্টার জগন্নাথপুর বনাম এম এ রব এফসি ওসমানীনগর মধ্যকার খেলায় ০২-০১ গোলে বিজয়ী হয় সানজানা ইলিভেন স্টার জগন্নাথপুর। পরে বিজয়ী সানজানা ইলিভেন স্টার জগন্নাথপুর এর টিম ম্যানেজারের হাতে ১ লক্ষ টাকা তুলে দেন অতিথিরা।