সিলেট ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মে ২৯, ২০২৪
লন্ডন বাংলা ডেস্কঃঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনের দুটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে তিনজন সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করেছেন রিটানিং অফিসার মোসা. শাহীনা আক্তার ।
তারা হলেন, শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মিরা শীল ও অঞ্জন দেব এবং আরেক কেন্দ্র হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রশান্ত কুমার দেবকে । বুধবার (২৯ মে) সকাল আটটা থেকে ভোট গ্রহন শুরু হয়।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৪৪১ জন। এর মধ্য ১ লক্ষ ২৮ হাজার ৪৭১ জন পরুষ ও ১ লক্ষ ২৫ হাজার ৯৭০ জন মহিলা ভোটার। ৮২ ভোট কেন্দ্রে ৫২২ বুথে ভোট প্রদান চলছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান ( পুরুষ) ৪ জন ও ভাইস চেয়ারম্যান ( মহিলা) পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, শহর এবং শহরতলীতে ভোট প্রদানের হার খুব কম। তবে চা বাগান এলাকার কেন্দ্রগুলোতে ভিন্ন চিত্র।
শ্রীমঙ্গলে দুটি কেন্দ্রে অনিয়মের তিনজন সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে নির্বাচনের রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার।
তিনি বলেন, শ্রীমঙ্গল উপজেলায় ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু হচ্ছে। তবে কোথাও কোনো অনিয়মের অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। আমরা মনিটরিং করছি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||