কমলগঞ্জে চা শ্রমিক সন্তানদের মানববন্ধন

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০

কমলগঞ্জে চা শ্রমিক সন্তানদের মানববন্ধন

জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধকালে চা শ্রমিকদের স্ব-মজুরিতে সরকারি ছুটির আওতায়সহ বিভিন্ন দাবি নিয়ে চা শ্রমিক সন্তানদের মানববন্ধন। শুক্রবার (২৭ মার্চ) সকালে শমশেরনগর চৌমুহনায় চা বাগানের চার শ্রমিক সন্তান একটি এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

 

চা শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরামের সভাপতি ও বিশ্ববিদ্যালয় চা ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোহন রবিদাসের নেতৃত্বে এ মানববন্ধন পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন চা শ্রমিক পরিবার সন্তান বাবুল মাদ্রাজী, সুজন লোহার ও মনি শঙ্কর রায়। ব্যানারে তাদের দাবিনামা লিখা রয়েছে।

 

চা শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস বলেন, মরনব্যাধী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার সারাদেশে কিছু দিনের জন্য ছুটি ঘোষণা করেন। অথচ চা শ্রমিকদের এ ছুটির বাহিরে রাখা হয়। এটা চা শ্রমিকদের প্রতি সরকার ও চা কোম্পানীগুলোর অবহেলা। এক দেশে দুই নীতি চলতে পারে না।

 

অবিলম্বে সকল চা বাগান সমূহে স-মজুরিতে ছুটি দেওয়া, পুলিশি অভিযান চালিয়ে চা বাগানগুলোতে মদের পাট্টা বন্ধ করা, চা বাগানে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে পুলিশি চেকপোষ্ট বসানো ও করোনাভাইরাসের হাত থেকে নিরীহ চা শ্রমিকদের রক্ষায় প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের দাবি জানানো হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930