মৌলভীবাজারে গৃহবধুর রহস্য জনক মৃত্যু

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৪

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামী রশিদ মিয়া গলায় চেইন দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছেন বলে অভিযোগ তুলেছেন বাবা। বুধবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

তবে পুলিশ বলছে, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, টিলাগড় গ্রামের রশিদ মিয়ার স্ত্রী মুন্নি বেগম (২৪) নিহত হয়েছে। নিহত মুন্নি বেগমের দুই সন্তান রয়েছে। মৃত্যুর পর তাঁর গলায় কালো দাগ রয়েছে বলে স্বজনরা জানিয়েছে।

 

তবে এ ঘটনায় মুন্নি বেগমের পিতা আব্দুল গফুর ও চাচা জুনাব আলী বলেন, রশিদ মিয়া মুন্নি বেগমকে নানা সময়ে নির্যাতন করতো। নির্যাতন করে গলায় চেইন পেছিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্বামী।

 

এ ঘটনায় থানায় হত্যার অভিযোগ দিলেও পুলিশ কিভাবে অভিযোগ নিয়েছে আমাদের জানা নেই। লাশ নিয়ে আমরা ব্যস্ততায় আছি। এ ঘটনায় নিহত মুন্নি বেগমের স্বামী রশিদ মিয়া পলাতক রয়েছে বলে একাধিক সূত্রে জানা যায়।

 

অভিযোগ বিষয়ে রশিদ মিয়ার ফুফু আছমা বেগম বলেন, মুন্নির শরীরে রক্ত শূন্যতা রয়েছে। এ কারণেও তার মৃত্যু হতে পারে। দেড় মাস আগে মুন্নি বেগমের সিজারে একটা সন্তান জন্মগ্রহন করে। তবে কি কারণে মৃত্যু হয়েছে তার প্রকৃত কারন বুঝা যায়নি।

 

এই বিষয় পতনঊষার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সিরাজ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের গলায় আঘাতের চিহ্ন দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

 

কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31