হবিগঞ্জে ধানের চারা রোপনে গিয়ে বজ্রপাতে সহোদরসহ নিহত -৩

প্রকাশিত: 3:14 PM, August 13, 2024

জেলা প্রতিনিধিঃঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কী গ্রামে আমন ধানের চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে সহোদরের মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাহাব উদ্দিন  ও মিলন মিয়া। শাহাব উদ্দিন ও মিলন মিয়া খড়কী গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

 

 

 

 

এলাকাবাসী জানান, শাহাব উদ্দিন ও মিলন মিয়া মাঠে আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান দুই ভাই। পরে স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

 

 

 

অপরদিকে, একই উপজেলার বহরা ইউনিয়নে দলগাঁও গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে শফিক মিয়া (৫৫) বজ্রপাতে মারা গেছেন। বজ্রপাতে আহত হয়ে শফিক মিয়াকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শফিককে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ১০টায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জান্নাতন নাঈম বিষয়টি নিশ্চিত করেন।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30