নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: 4:53 PM, October 2, 2024

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

 

নবীগঞ্জে পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১অক্টোবর) সকাল ৮টার দিকে নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গর ইউনিয়নে ইমামবাড়ী বাজারের সংলগ্ন চরগাঁও গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

 

সে নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়াভাঙ্গর ইউনিয়নের ইমামবাড়ি বাজারস্থ চরগাঁও গ্রামের মো: আওলাদ মিয়ার ৪ বছরের শিশু কন্যা মোছাঃ তাহমিদা আক্তার মিম।

 

এ ব্যাপারে শিশুর পরিবারের লোকজনের সাথে কথা হলে তারা জানান, মোছাঃ তাহমিদা আক্তার মিম ঘরে খেলাধুলা করছিলো। এর মধ্যে তাহমিদা আক্তার সকলের অগোচরে বাড়ির সামনে একটি পুকুরে পড়ে যায়। এতে পরিবারের লোকজন তাকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজির পর হঠাৎ তাদের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন।

 

 নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন জানান, ঘরের পার্শ্বে পুকুরের পানিতে আংশিক, বাকি দেহ খানিকটা উপরে পড়া অবস্থায় আমরা তাকে উদ্ধার করি। এবং লাশের সুরতহাল প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30